ভালুকায় মোর্শেদ আলমের উদ্যোগে শাড়ি–লুঙ্গি বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
0 শেয়ার
ভালুকায় মোর্শেদ আলমের উদ্যোগে শাড়ি–লুঙ্গি বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানবিক উদ্যোগ নিয়েছে ভালুকা উপজেলা বিএনপি। এর অংশ হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলমের পক্ষ থেকে উপজেলার রাজৈ ইউনিয়নে ১০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে জামিরাপাড়া স্কুল মাঠে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য নাইমুল করিম জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ মোর্শেদ আলম। শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়াও দেখা যায়।

নেতাকর্মীরা জানান, দলের আন্দোলন-সংগ্রামের পাশাপাশি সবসময় জনগণের পাশে থাকা বিএনপির রাজনৈতিক দর্শন। তারই ধারাবাহিকতায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের হাতে এ উপহার তুলে দেওয়া হয়েছে। তারা আরও বলেন, মানুষের কষ্ট লাঘব এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠন পরিকল্পনা সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, রুহুল আমিন, খালেদা নার্গিস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, মাসুদ পারভেজ চান মিয়া, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলমগীর হোসেন, ভালুকা উপজেলা সেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।