ভালুকার হবিরবাড়ীতে বিএনপির মতবিনিময় সভা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, ১১:২৪ পিএম
0 শেয়ার
ভালুকার হবিরবাড়ীতে বিএনপির মতবিনিময় সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ মাস্টার এবং প্রভাষক মুহাম্মদ রফিকুল ইসলাম লিটন। উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান মজু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি খালেদা নার্গিস, উপজেলা বিএনপির সদস্য এবং ময়মনসিংহ (দক্ষিণ) জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির, মাসুদ পারভেজ চান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, বিএনপি নেতা খলিলুর রহমান, হাজী আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা কায়সার আহমেদ কাজল, যুবদল নেতা শামীম আহমেদ, ছাত্রদল নেতা শরিফ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।