ভালুকায় জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সভা

অনলাইন ডেস্ক ঢাকা
প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
3 শেয়ার
ভালুকায় জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সভা

ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী তাঁতী দলের ৩ নং ভরাডোবা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

ভরাডোবা ইউনিয়ন তাঁতী দলের কর্মী সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা তাঁতী দলের আহ্বায়ক তাজুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মো. খোরশেদ আলম ইমন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সহ-যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি রুহুল আমীন। এ সময় তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।