অপূর্ণ চাওয়া–আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন তরফদার ময়মনসিংহ
প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম
0 শেয়ার
অপূর্ণ চাওয়া–আনোয়ার হোসেন

অপূর্ণ চাওয়া

তোমার চাওয়াগুলো পূর্ণতা পাক জীবনে,
তুমি সুখের বীণায় সুর তোলো আপন মনে। 

তোমার আকাশ ভরে উঠুক রঙিন আলোয়,
সুখের পাখি গান গেয়ে যাক হৃদয়েরই কোণে।

আমার চাওয়াগুলো কখনো হবে না পূরণ,
জেনেও কেন মন মানে না কোনো বারণ!

বাস্তবতার কঠিন সত্য বুঝি অবিরত,
তবুও তোমায় ঘিরেই আমার স্বপ্ন যত।

তোমার সেই কালো কেশগুলো হচ্ছে ধীরে ধীরে সাদা,
সময় যেন কেড়ে নিচ্ছে রূপের মায়া-ছায়া।

মুখের ভাঁজে সাদা দাঁতগুলো হারাতে বসেছে রূপের ঝিলিক,
সময় যেন লিখে যাচ্ছে জীবনেরই নতুন লিখন।

সেই গোলাপি ঠোঁটগুলো এখন কেমন হয়েছে,
এসব ভাবনার ভিড়ে মনটা আমার ক্ষয়ে গেছে।

তোমার সেই চেনা কণ্ঠ শুনতে মন হয় ব্যাকুল,
সেই হিসাব কষতে কষতে আমার হয় যত ভুল।

তুমি সুখে থেকো, এটাই আমার চাওয়া,
তোমার হাসিতে মুছে যাক সব ব্যথা-পাওয়া।

আমি না হয় দূরেই থাকি, নীরব অভিমানে,
তোমার স্মৃতি বেঁচে থাকুক আমার হৃদয়খানে।

তুমি পাবে পূর্ণতা, আমি থাকব অপূর্ণ,
তোমার বসন্ত হবে রঙিন, আমার আকাশ ধূসর বর্ণ।

তবুও তোমার সুখের কাছে হার মানে সব অভিমান,
তুমি সুখে থেকো, এটাই আমার ভালোবাসার শেষ গান।

লেখক 

আনোয়ার হোসেন তরফদার 

প্রভাষক ও সাংবাদিক