ভালুকায় হবিরবাড়ি ইউনিয়নে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উদযাপন
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ইউনিয়নের একটি স্থানীয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হাজী জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মজিবর রহমান, ভালুকা উপজেলা যুবদল নেতা আহমদ আলী কুতুব, হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কালাম চিশতী এবং স্বেচ্ছাসেবক দল হবিরবাড়ি ইউনিয়নের সদস্য জামাল উদ্দিন প্রধান।
এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন