ভালুকায় মাসুদ চৌধুরীর নেতৃত্বে বিশাল বিজয় মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ৬ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম
0 শেয়ার
ভালুকায় মাসুদ চৌধুরীর নেতৃত্বে বিশাল বিজয় মিছিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিএনপি নেতা ও ভালুকা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ এর নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান সমূহ প্রদক্ষিণ করে।

মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।