জহিরুল উলুম দাখিল মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষক নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম
0 শেয়ার
জহিরুল উলুম দাখিল মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষক নিয়োগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়ায় অবস্থিত ‘জহিরুল উলুম দাখিল মাদ্রাসা’-য় মাধ্যমিক পর্যায়ে পাঠদানের জন্য খণ্ডকালীন (পার্ট-টাইম) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও বিষয়:

খণ্ডকালীন শিক্ষক (পার্ট-টাইম) – পদার্থবিজ্ঞান ও গণিত।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ এবং মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সংশ্লিষ্ট বিষয়ের আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সপ্তাহে ২ থেকে ৩ দিন ক্লাস নিতে হবে।

অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে সম্মানজনক পারিশ্রমিক প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগ নম্বরসহ আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

যোগাযোগের মাধ্যম:

ঠিকানা: সুপার, জহিরুল উলুম দাখিল মাদ্রাসা, ধানীখোলা, ত্রিশাল, ময়মনসিংহ।

মোবাইল: ০১৭২৩-৪৭৯২২০, ০১৭১০-৮২৮৭৩৬

ই-মেইল: [email protected]