ভালুকায় প্রাথমিক শিক্ষকদের ঘন্টাব্যাপী মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ৯ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
0 শেয়ার
ভালুকায় প্রাথমিক শিক্ষকদের ঘন্টাব্যাপী মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় তিন দফা দাবির পেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ চত্বরে অবস্থানরত শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলিমুর রাজীবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিবুর রহমান সবুজ, গোলাম মোস্তফা রুবেল, হাফিজুর রহমান, ফেরদৌস আলম, মো. শামীম, মো. রাসেল মিয়া, আলী আজগর, লুৎফুন্নাহার, খায়রুল ইসলাম ও মোস্তাক আহাম্মেদসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষকদের ওপর পুলিশি হামলার সুষ্ঠু বিচার করতে হবে এবং তাদের দাবি অনুযায়ী ১০ম গ্রেড প্রদান করতে হবে। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

পরে নিহত এক শিক্ষকের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।