তারেক রহমানের ময়মনসিংহ আগমনে বিএনপির শুভেচ্ছা মিছিল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে ভালুকা উপজেলা বিএনপি।
২৬ জানুয়ারি (সোমবার) বিকেল সাড়ে ৪টায় উপজেলা হাইস্কুলের মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট ভবন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, আহসান উল্লাহ খান রুবেল, উসমান গণি মৌলিক মাখন, গুলজার হোসেন এবং সাখাওয়াত হোসেন খান পাঠান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন