ভালুকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা ও পৌর শ্রমিক দলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
প্রকাশিত : ৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
0 শেয়ার
ভালুকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা ও পৌর শ্রমিক দলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ভালুকা উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মো. সুজন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।