ভালুকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর
ময়মনসিংহের ভালুকায় গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) রাতের আধারে দুর্বৃত্তরা এ ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করে বলেন, যখনই দলটি জনগণের কাছে আস্থা ও জনপ্রিয়তার প্রতীক হয়ে ওঠে, তখনই নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এরই ধারাবাহিকতায় রাতের আধারে হামলার মাধ্যমে উপজেলা কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভালুকা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খান বলেন, “গতকাল রাতে অফিসের কার্যক্রম শেষে কর্মীরা কার্যালয় তালাবদ্ধ করে বাসায় যান। সকালে অফিসে এসে সাইনবোর্ড ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ধরনের হিংসামূলক রাজনীতি বন্ধ হওয়া জরুরি।”
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, গণঅধিকার পরিষদের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে। তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন