ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, ০৯:৩৭ পিএম
0 শেয়ার
ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা উচ্ছ্বাসের সাথে অংশ নেন।

বিকেলে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি র‌্যালি উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব’র সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু ও রুহুল আমিন, ময়মনসিংহ দক্ষিন জেলা যুব দলের সহ সম্পাদক কায়সার আহমেদ কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক -এমরামুল ইসলাম শাহীন, নজমুল হক নাজমুল, মুকসেদুল ইসলাম ইকবাল, জাহিদুর রহমান ইমন, হুমায়ুন কবির মন্ডল, নুর হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক একরামুল হক ফকির, যুগ্ন-আহবায়ক এসএম ফিরোজ, তিয়াস মাহমুদ শুভ, স্বেচ্ছাসেবক দল নেতা সাদিকুর রহমান সজীব, হুমায়ুন আহমেদ, রোমান সরকার, রনি আহমেদ, সোহেল শেখ, রিজভী আহমেদ রিয়াদ, একলাস উদ্দিন মুন্সি, জহিরুল হক তামিম, তপু প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন করে স্বেচ্ছাসেবক দল।