ভালুকায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে গণমিছিল ও সমাবেশ

জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত : ৫ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম
1 শেয়ার
ভালুকায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে গণমিছিল ও সমাবেশ

‘জুলাই চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার’—এই স্লোগানে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ভালুকায় ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে গণমিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুর রহমান শাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক আশরাফ উদ্দিন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জামায়াত নেতা তৈয়বুর রহমান ও খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক তানবীর কাসেমী। এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।