ভালুকায় পিকআপ-মিনি ট্রাক-মাইক্রোবাস মালিক সমিতির ৩১ সদস্যের কমিটি অনুমোদন

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা( ময়মনসিংহ)
প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, ০১:৪২ পিএম
1 শেয়ার
ভালুকায় পিকআপ-মিনি ট্রাক-মাইক্রোবাস মালিক সমিতির ৩১ সদস্যের কমিটি অনুমোদন

ময়মনসিংহের ভালুকা উপজেলা পিকআপ, মিনি-ট্রাক, মাইক্রোবাস, লেগুনা ও মিনিবাস মালিক সমিতির নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির পক্ষ থেকে এক পত্রের মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে বলা হয়েছে, কমিটির মেয়াদ দুই বছর এবং আগামী ২৪ জুলাই ২০২৬ থেকে এ কমিটি কার্যকর হবে।

নবগঠিত কমিটিতে মুখছেদুল ইসলাম ইকবালকে সভাপতি, মো. সানাউল্লাহকে কার্যকরী সভাপতি এবং তারিকুল ইসলাম তারু, শাহজাহান শেখ ও ফকির মামুনকে সহ-সভাপতি করা হয়েছে। নাজিম উদ্দিন আহমেদ (নাজিম) কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল মামুন, শামীম আহমেদ সোহাগ, সারোয়ার আহমেদ অপু ও জাহাঙ্গীর আলম। আতিক হাসানকে সাংগঠনিক সম্পাদক এবং মো. ফজলুল হক আশিক, মো. সারোয়ার আলম, মো. ফরিদ আহমেদ ফরিদ ও মেহেদী হাসান শরীফকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া রিয়াদুল হাসান রিয়াদ দপ্তর সম্পাদক, কামরুজ্জামান শেখ প্রচার সম্পাদক এবং টুটুল আহমেদ মালেক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অনুমোদনপত্রে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি উল্লেখ করেছে, ভালুকা উপজেলা পিকআপ, মিনি-ট্রাক, মাইক্রোবাস, লেগুনা ও মিনিবাস মালিক সমিতির কার্যক্রম সাংগঠনিকভাবে পরিচালনা এবং মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমন্বয়ের লক্ষ্যে নবগঠিত কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম ও মহাসচিব আব্দুর-প্লব-আকন্দ স্বাক্ষরিত পত্রে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।