ভাটি মেদুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হুমায়ুন কবির বুলবুল
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা( ময়মনসিংহ)
প্রকাশিত : ২ জুলাই ২০২৬, ১১:৪৩ পিএম
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভাটি মেদুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বুলবুল। সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শেষে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
সভাপতি নির্বাচিত হওয়ায় হুমায়ুন কবির বুলবুল বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সহযোগিতায় একটি সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, তাকে সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন