উত্তরায় বেসরকারি চাকরিজীবী কে কুপিয়ে ও ছুরিকাঘাত, মোবাইল, টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ৪ জুন ২০২৬, ০২:০৯ পিএম
0 শেয়ার
উত্তরায় বেসরকারি চাকরিজীবী কে কুপিয়ে ও ছুরিকাঘাত, মোবাইল, টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাজধানীর উত্তরায় এক বেসরকারি চাকরিজীবী কে  কুপিয়ে ও ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী  উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ডঃ অসীম কুমার সরকার (৫৭) গত ৩ জুন রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে শেরাটন হোটেলে একটি মিটিং শেষে উত্তরা এলাকায় বাসায় ফিরছিলেন। পথে সেক্টর ১২ শাহ মখদুম এভিনিউ  এলাকায় একটি মোটরসাইকেলে থাকা ৩ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তার শরীরে একাধিক স্থানে ২৬ টি সেলাই দিতে হয় বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী  দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে ডঃ অসীম কুমার এর সহধর্মীনী জানান আমরা খুব আতংকে আছি এবং নিরাপত্তা হীনতায় ভুগছি,  প্রশাসন যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর   জানান এ ঘটনায় অভিযোগ পেয়েছি আসামি দরার চেষ্টা অব্যাহত আছে। আমাদের একজন এস আই এ বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতেছেন।