নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা( ময়মনসিংহ)
প্রকাশিত : ২৬ মে ২০২৬, ১১:০৮ পিএম
0 শেয়ার
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ২৫ শে মে নগরীর ৭ নম্বর সাউথ বাংলা কলেজে বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষক ঐক্য পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বাকি বিল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুর রশিদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা অংশ নেন এবং ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।