ত্রিশালে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা, দাবি শওকতের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম
0 শেয়ার
ত্রিশালে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা, দাবি শওকতের

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুজিয়াম সীমান্ত এলাকায় জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন।

এক বিবৃতিতে শওকত হোসেন বলেন, তিনি গুজিয়াম মৌজায় ৫২ শতক জমি ক্রয় করেছেন। কয়েকদিন আগে রাতের অন্ধকারে জমির দালাল জুয়েল, আসাদুল কারীসহ তাদের সহযোগীরা তার জমিতে অবৈধভাবে মাটি ভরাট শুরু করেন। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে বাধা প্রদান করেন।

তিনি অভিযোগ করেন, ঘটনার পর ওই পক্ষ তার বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে চাঁদা দাবির অভিযোগ তুলেছে। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

শওকত হোসেন বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

একই সঙ্গে তিনি জুয়েল, আসাদুল কারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ তুলে তাদের বিচারের দাবি জানিয়েছেন।