ভালুকায় শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে পৌঁছে দিতে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভরাডোবা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ ও মজিবুর রহমান মজু।
এছাড়াও উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান (সোহাগ), সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজনসহ স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন