ঈশ্বরগঞ্জে ৩ ভিক্ষুক পরিবার পেলো গবাদিপশু
Oplus_0
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩টি ভিক্ষুক পরিবারকে বাছুরসহ গরু ও নগদ ১৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই ) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার দরিদ্র ওই তিন পরিবারে ৬টি গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ভিক্ষুকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুকের মাঝে বাছুরসহ তিনটি গরু ও গরুর সাময়িক প্রতিপালনের উদ্দেশ্যে নগদ ১৪ হাজার টাকা বিতরণ করা হয়।
গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, ঈশ্বরগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওয়াহিদুর রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরাসহ ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন