ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পিএম
0 শেয়ার
ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির স্কয়ার মাস্টারবাড়ী শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

স্কয়ার মাস্টারবাড়ী শাখা কমিটির সভাপতি আব্দুল্লাহ বিন মনির সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি মোঃ সুজন মিয়া, সহ-সভাপতি মোঃ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ, দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান, সহকারী সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং সদস্য মোঃ শরীফুল ইসলাম, আমিনুল হক, রাজিবুল হাসান, হানিফ মিয়া, রিপন দাদা ও আমিনুল ইসলাম।

সভায় সমিতির সভাপতি আব্দুল্লাহ বিন মনির সোহাগ বলেন, “আমাদের কমিটির অনুমোদন পাওয়ার পর কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লেগেছে। এখন থেকে আমরা পুরোদমে কাজ করবো। আমাদের কার্যক্রম পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।”