ত্রিশালে জহিরুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, আবেদন করুন দ্রুত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
0 শেয়ার
ত্রিশালে জহিরুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, আবেদন করুন দ্রুত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়ায় অবস্থিত নূর উদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ঐতিহ্যবাহী জহিরুল উলুম দাখিল মাদ্রাসায় শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসরকারি মাদ্রাসার সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী/স্থায়ী ভিত্তিতে একাধিক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

১. সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)

পদ সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতনক্রম: ১২,৫০০–৩০,২৫০ টাকা (গ্রেড-১১)।

২. ইবতেদায়ি শিক্ষক (গণিত)

পদ সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: গণিত বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতনক্রম: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৩. ইবতেদায়ি শিক্ষক (বাংলা)

পদ সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: বাংলা বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতনক্রম: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৪. ইবতেদায়ি শিক্ষক (ইংরেজি)

পদ সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতনক্রম: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৫. ইবতেদায়ি মৌলভী

পদ সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ফাজিল/কামিল পাস। কওমি মাদ্রাসার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতনক্রম: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৬. ইবতেদায়ি ক্বারী

পদ সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ফাজিল/কামিল পাস। কওমি মাদ্রাসার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতনক্রম: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আবেদনের শর্ত ও নিয়মাবলী

১. আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, ছবি ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে।

২. আবেদনপত্র ডাকযোগে অথবা মাদ্রাসা চলাকালীন সময়ে সরাসরি মাদ্রাসা অফিসে জমা দেওয়া যাবে।

৩. এনটিআরসিএ (NTRCA) নিবন্ধন ছাড়াও শিক্ষক পদগুলোতে আবেদন করা যাবে।

৪. নিয়োগ পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

আবেদনের শেষ সময় : আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র মাদ্রাসা অফিসে পৌঁছাতে হবে।

 

যোগাযোগ

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে-

মোবাইল: ০১৭২৩-৪৭৯২২০, ০১৭১০-৮২৮৭৩৬

ই-মেইল: [email protected]

EIIN: ১৪০৪৮২

মাদ্রাসা কোড: ২০৯৮৬