শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছে। এ লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।