সৌদি আরব লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রতিহতের দাবি জোটের
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার সকালে এসব হামলা চালানো হলে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো প্রতিহত করে বলে জানিয়েছে জোট।