ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ভারতের গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির আঘাত হানার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।