ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম নিশিন্দা ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের মুসুল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে অ্যাডভোকেট শফিকুল ইসলাম সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিষয় তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ভরাডোবা ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নিশিন্দা ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
