ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল

আনোয়ার হোসেন
প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল। 

মঙ্গলবার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি মণ্ডপগুলোর আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য সানাউল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন