দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার ও দলের সর্বাত্মক সহযোগিতা থাকবে: এমপি আবু ওয়াহাব আকন্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যেন পরম আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সরকার এবং দলের পক্ষ থেকে সকল ধরণের সহায়তার তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ সদর ৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ এমপি। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যকে স্ব স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সর্বাত্মক সহযোগিতার নির্দেশনা দিয়েছেন।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ৩০০ গরিব অসহায় নারীদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ সময় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই পূজার সার্বিক নিরাপত্তা ও দেখভালের ভার গ্রহণ করেছে। আপনারা পূজা উদযাপন সুন্দন ভাবে করবেন। পুলিশের পাশাপাশি আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের পূজা মন্ডপ পাহারা দিবে। কেহ যেনো কোন বিশৃঙ্খলা না করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর বিমল কান্তি দে
সভাপতি,আর্য ধর্ম জ্ঞান প্রদায়িনী সভা, শংকর সাহা সাধারন সম্পাদক, আর্য ধর্ম জ্ঞান প্রদায়িনী সভা, এডভোকেট সজিব সরকার রোকন, তাপস সরকার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদল, জয় কুমার দে বাপ্পী প্রভাষক, বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন