অপেক্ষা— আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন তরফদার
প্রকাশিত : ৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ এএম

অপেক্ষা

তোমায় একটু দেখার জন্য

কতটা সময় যে অপেক্ষায় থাকি,

তা হয়তো তুমি কোনোদিনও বুঝবে না।

আসলে বুঝাতে আমি পারিনা

ঐ জায়গাটাতে আমিই বারবার হই ব্যর্থ।

একবার তোমার মুখটা দেখব,

একটু তোমার কণ্ঠ শুনব—

এই ছোট্ট ইচ্ছেটুকুর জন্যই

কত দীর্ঘ হয়ে যায় প্রতিটি মুহূর্ত।

ঘড়ির কাঁটা এগিয়ে যায়,

দিন পেরিয়ে রাত নামে,

তবুও আমার অপেক্ষা শেষ হয় না।

জানো, তোমার জন্য অপেক্ষা করতেও আমার ভালো লাগে—

কারণ অপেক্ষার প্রতিটি মুহূর্তে

শুধু তুমিই থাকো…

আর আমার নীরব হৃদয়টা

বারবার বলে—

“আর একটু অপেক্ষা করি, হয়তো এবার তুমি আসবে।

কিছু বুঝিনা, বুঝতে চাইনা

শুধু শুনতে চাই তোমার গলার ছোট আওয়াজ।

তুমি এটা বুঝবেনা, বুঝতেও চাইবেনা

সেটা ত আমার নয় জানা

তবুও বলি, বলে যাব আমৃত্যু

কতটুকু ভালবাসি তোমায়

তুমি সুখে থাক, সুখি হও

কামনা করি সেটায়।

 

আনোয়ার হোসেন তরফদার 
প্রভাষক ও সাংবাদিক 

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন