মৃত্যু খুব কাছে — আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন তরফদার
প্রকাশিত : ৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পিএম

মৃত্যু খুব কাছে

জরাজীর্ণ এই পৃথিবীর বুকে শুধু হাহাকার,

যে আসে দুনিয়ায়, সে-ই মজে যায় লালসায়।

স্বপ্নের পেছনে ছুটে মানুষ ভুলে যায় শেষ ঠিকানা,

অথচ মৃত্যু দাঁড়িয়ে আছে—নীরবে, খুব কাছে।

আজ যে জীবন নিয়ে এত অহংকার,

কাল হয়তো পড়ে থাকবে নিথর দেহটা।

ধন-সম্পদ, নাম-যশ সবই হবে পর,

মৃত্যু এলে সঙ্গে যাবে শুধু আমল আর কর্মফল।

আমি জানিনা কোন কর্মে আমার হবে প্রস্থান

প্রস্থানের আগে নিজে নিজে করতে কি সুধরান।

মায়ার পৃথিবীতে শুধু মত্ত হইলাম মিছে কাজে
হিসেবের সময় হিসেব শুধু দিতেই হবে ঐ ভবে।

 

আনোয়ার হোসেন তরফদার 
প্রভাষক ও সাংবাদিক 

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন