ময়মনসিংহে পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
২৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে স্কুলের শিক্ষার্থীদের অপরাজেয় তারুণ্য (UYP), ময়মনসিংহ কেন্দ্রের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ৫ শতাধিক স্কুল শিক্ষার্থীদের ফ্রী রক্তের গ্রুপ ও প্রাথমিক সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুল শিক্ষার্থীদের সেবা প্রদান করেন ডাক্তার মাশতুরা ইসলাম মিশি এবং ডাক্তার তাজীব আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন UYP- প্রোজেক্ট অফিসার রেসমিনা হক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার এরশাদুল হক।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগুদাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক,মো: রফিকুল ইসলাম, পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুহম্মদ আলী, পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা মেহেরুন তাছলিমা ।
এসময় বক্তরা বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে পর্যাপ্ত বিশ্রাম, প্রয়োজনীয় যত্ন ও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। ডা. তাহজিব আহমেদ ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে ডেঙ্গুর কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তচাপ, ব্লাড সুগার ও রক্তের গ্রুপ পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
