সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওকে মিথ্য ও ষড়যন্ত্রমুলক দাবি করে ওই পোষ্টের প্রতিবাদ জানিয়েছেন ভরাডোবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম তরফদার।তার লিখিত প্রতিবাদের হুবুহু তুলে ধরা হলো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছড়ানো মিথ্যা ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। আমি মোঃ শাহ আলম তরফদার সাবেক তিনবারের চেয়ারম্যান, ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদ।
আমার ভাই সেলিম তরফদার বর্তমানে একজন মানসিক রোগী। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল তার বক্তব্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে
অপপ্রচার চালাচ্ছে।
তোফাজ্জল হত্যা মামলাসহ আমি বেশ কয়েকটি রাজনৈতিক মামলায় জর্জরিত। ৫ই আগস্টের পর আমার পিতৃতুল্য আপন বড় চাচার জানাজায় উপস্থিত হতে পারিনি এবং দুই বছর
যাবত বাড়িঘর ছাড়া। ইতিমধ্যে বেশ কয়েকবার আমি মবের শিকার হয়েছি।
বর্তমান এই চরম প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও আমার রাজনৈতিক এবং কারানির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছি এবং যথাসম্ভব সহযোগিতা করে আসছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ বানোয়াট,
ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। তাই আমি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ শাহ আলম তরফদার
চেয়ারম্যান ৩নং ভরাডোবা ইউনিয়ন পরিষদ
