ভরাডোবা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মোহাইমিনুল ইসলাম তালুকদার

জেলা প্রতিনিধি
প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন মো. মোহাইমিনুল ইসলাম তালুকদার, (এম এ, এল এল বি)। 

তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি, ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের বিজ্ঞান বিভাগের সাবেক সহ-সভাপতি ও ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ভরাডোবা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানা গেছে।

মোহাইমিনুল ইসলাম তালুকদার বলেন, “জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় মানুষের সমর্থন পেলে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী।”

তিনি নির্বাচিত হলে ভরাডোবা ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন