মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাধারণ সভা শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC), ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনাব মো. লিয়াকত আলী।
সভায় সংগঠনের আগামী দুই বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয় ।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সী মুহ. আব্দুল মান্নান। তিনি হিসাব রক্ষণ কর্মকর্তা (প্রেষণে), এসইডিপি, শিক্ষা ভবন, ঢাকা হিসেবে কর্মরত আছেন। তার মূল পদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাভার, ঢাকা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় সম্মানিত সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সহকর্মীদের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করে সমিতির সার্বিক কল্যাণ, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে আমি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।”
নবনির্বাচিত সভাপতি মুন্সী মুহ. আব্দুল মান্নান, “সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে সমিতিকে আরও এগিয়ে নেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মাধ্যমিক শিক্ষা অফিসারদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
