মামলা থেকে প্রধান আসামিদের নাম বাদ দেওয়ার অভিযোগে ভুক্তভোগী পরিবার ১৯ আগষ্ট (বুধবার) বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছেন।
গত ২৩ মার্চ ত্রিশালের বৈলর ইউনিয়নে নিজবাড়িতে ঘর করতে গিয়ে হামলার শিকার হন ইউনুস আলী। হামলা করে উনার বাম ভেঙ্গে ফেলে। পরবর্তীতে ২৬ মার্চ উনার মেয়ে বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করে ন। দীর্ঘদিন হওয়া সত্বেও পুলিশ আসামি গ্রেফতার না করে প্রধান আসামিদের মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ করেন ইউনুস আলী।
আহত ইউনুস আলীর স্ত্রী জোহরা বেগম বলেন আমি ভুক্তভোগীর স্ত্রী । আমার বাড়িতে ঢুকে আমার স্বামীসহ পরিবারের সবাইকে মারধর করা হয়েছে এবং আমার স্বামীর পা ভেঙে দেওয়া হয়েছে। অনেক কষ্টের পর থানায় মামলা করতে পেরেছি। কিন্তু এখনো আসামিদের গ্রেপ্তার বা চার্জশিট দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো তৎপরতা দেখছি না।
আমরা জানতে পেরেছি, মেডিকেল রিপোর্টও প্রায় দেড় মাস আগে থানায় এসেছে। এখন শুনছি, মামলার মূল আসামিদের বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ আমাদের কাছে ঘটনার ভিডিও ফুটেজসহ প্রমাণ রয়েছে।
আমার একটাই দাবি—প্রমাণের ভিত্তিতে কোনো প্রকৃত আসামি যেন বাদ না যায়। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য সবার সহযোগিতা চাই।
আহত ইউনুস আলী বলেন, ঈদের দুই দিন পর পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গেলে মুসা মিয়া ও তার লোকজন আমাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় কুড়াল দিয়ে আঘাত করে আমার পা ভেঙে দেওয়া হয় এবং আমার পরিবারের সদস্য ও মেয়েকেও মারধর করা হয়। পরে আমাকে হাসপাতালে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আমার মেয়ে ত্রিশাল থানায় মামলা করতে গেলে তিন দিন দৌড়াদৌড়ির পর মামলা গ্রহণ করা হয়। কিন্তু মামলা হওয়ার পরও আসামিদের গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বর্তমানে আমরা জানতে পেরেছি, মূল আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য পাঁয়তারা চলছে।
