রাজধানীতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ৯ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে লাগাতার অবস্থান  কর্মসূচি পালন করছে। রোববার (৭ জুন) সকাল ১১টা থেকে এ কর্মসূচি পালন শুরু হয়। 

“স্বীকৃতি প্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) এমপিও কার্যক্রম বাস্তবায়নের দাবিতে” আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সময়ের মধ্যে এমপিও কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

কেন্দ্রীয় সমন্বয়ক প্রভাষক গোলাম মোস্তফা বলেন, আমরা দীর্ঘদিন নন এমপিও শিক্ষক কর্মচারীরা আন্দোলন করে আসছি সরকার অতি দ্রুত সময়ের মাঝে আমাদের যৌক্তিক দাবী মেনে নিবেন এটা আমাদের জোর দাবী।

এ সময় সম্মিলিত নন এমপিও শিক্ষক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক  অধ্যক্ষ সেলিম মিয়া বলেন অতিদ্রুত সময়ের মাঝে নন এমপিও শিক্ষক কর্মচারীদের বেতনের ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন জাতী গড়ার কারিগর শিক্ষকদের অভোক্ত রেখে বৈষম্য বিহীন  আধুনিক বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন