দুস্থ পরিবারদের মাঝে ভালুকা পৌর ক্লাবের আনন্দ ভাগাভাগি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২৮ মে ২০২৬, ০৫:৪৫ এএম

ভালুকা পৌর ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ ও গরিব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে ভালুকা পৌরসভায় বসবাসরত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা পৌর ক্লাবের আহ্বায়ক মোঃ ইফতিয়ার উদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তামজিদ রহমান সামি, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) শিব্বির আহমেদ ত্বকি, রক্ত বিষয়ক সম্পাদক ইমন পাঠান এবং সদস্য নাহিদুল হাসান, আরাফাত ইসলাম ফেরদৌস প্রমুখ।

ভালুকা পৌর ক্লাবের ভারপ্রাপ্ত সদস্য সচিব শিব্বির আহমেদ ত্বকি বলেন, ভালুকা পৌর ক্লাব সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের কল্যাণে মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ভালুকা পৌর ক্লাব।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন