ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন 

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা( ময়মনসিংহ)
প্রকাশিত : ২০ মে ২০২৬, ০৭:১৮ পিএম

“অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।

বুধবার ২০ মে  সকালে ভালুকা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভালুকা ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা আনছার ও বিডিপি কর্মকর্তা মোঃ লিটন মিয়া সহ অন্যান্যরা।

এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য প্রদান করা হয়।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন