ময়মনসিংহের ভালুকায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু-এর নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান মিয়াদের নেতৃত্বে উপজেলা, পৌর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে তীব্র গরমের কথা বিবেচনায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, পরীক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গরমের মধ্যে এমন সহায়তা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।
