ভালুকায় মহিলা জামায়াতে ইসলামী’র অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী (মহিলা বিভাগ) এর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মহিলা বিভাগের সেক্রেটারি মুহতারাম কামরুন নাহার খাদিজা। তিনি ব্যক্তিগত জীবনে সফলতা অর্জনের জন্য কিভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য (মহিলা বিভাগ) মুহতারাম কামরুন্নাহার কোহিনূর। তিনি কুরআন ও হাদিসের আলোকে বাইয়্যাতের গুরুত্ব বিশ্লেষণ করেন এবং সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য বায়য়াতের দিকে আহবান জানান।

অপর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য (মহিলা বিভাগ) অধ্যাপক ডক্টর তাসলিমা ইয়াসমিন শান্তা। তিনি কুরআন ও হাদিসের আলোকে দাওয়াতের গুরুত্ব তুলে ধরেন এবং দাওয়াত দেয়া সবার উপর ফরজ এ বিষয়টি বিশ্লেষণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা সেক্রেটারি তহুরা খাতুন।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন