ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা তরফদার বাড়িতে পারিবারিক উদ্যোগে এক ব্যতিক্রমী মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) বিকাল তিনটায় আয়োজিত এ টুর্নামেন্টে পরিবারের সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলায় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে শাপলা দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
এদিকে শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। মহিলাদের জন্য রাখা হয় বালিশ খেলা, যেখানে তারা আনন্দঘন অংশগ্রহণ করেন। পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয় বিস্কুট খেলা, যা ছোটদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।
আয়োজকরা জানান, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সবাইকে আনন্দ দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরাও এমন ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
