ত্রিশালে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা, দাবি লিটনের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুজিয়াম সীমান্ত এলাকায় মাটি ভরাটকে কেন্দ্র করে ওঠা চাঁদা দাবির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন লিটন নামের এক ব্যক্তি।

লিটন জানান, আবদুল্লাহ নামের এক ব্যক্তি গুজিয়াম মৌজায় জমি ক্রয় করেছেন, যা ত্রিশাল থানার আওতাধীন। অন্যদিকে তার নিজস্ব পৈত্রিক জমি রয়েছে পাশ্ববর্তী নিশিন্দা মৌজায়, যা ভালুকা থানার অন্তর্ভুক্ত।

তার অভিযোগ, জমির দালাল জুয়েল, আসাদুল কারী, লাইছু সহ আরও ৫–৭ জন ব্যক্তি রাতের অন্ধকারে তার পৈত্রিক জমিতে মাটি ভরাট শুরু করলে তিনি এতে বাধা দেন।

পরে আবদুল্লাহ বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলেন বলে দাবি করেন লিটন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

লিটন এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন