ভালুকায় এমপি বাচ্চুকে জাহিদ মডেল স্কুলের সংবর্ধনা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

ময়মনসিংহের ভালুকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহিদ মডেল স্কুলের পক্ষ থেকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-কে বিশেষ সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ সদস্যের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি বাচ্চুর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সম্মাননা গ্রহণ করে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষা একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার প্রধান হাতিয়ার। বর্তমান প্রজন্মকে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।

তিনি জাহিদ মডেল স্কুলের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন