ভালুকায় জাহিদ ক্যাডেট একাডেমির অবিস্বরণী সাফল্য অর্জনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা( ময়মনসিংহ)
প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ভালুকার জাহিদ ক্যাডেট একাডেমির অবিস্বরণী সাফল্য অর্জনে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৭শে জানুয়ারি মঙ্গলবার জানা যায়, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৬ এ ভালুকা পৌর সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহিদ ক্যাডেট একাডেমি থেকে মাঈনুল ইসলাম মেরাজ, সামিউজ্জামান সাদ, বাইজীদ মিয়া,শাহরিয়ার নাফিস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

এই অর্জনে জাহিদ জাহিদ মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমান জানান, জাহিদ ক্যাডেট একাডেমির সাফল্যের ধারাবাহিকতায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ-৪ জন উত্তীর্ণ হওয়ায় জাহিদ শিক্ষা পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক অভিনন্দন অফুরন্ত শুভ কামনা জানাচ্ছি। এবং তাদের ভবিষ্যত সাফল্য অর্জনে দোয়া প্রার্থনা করছি।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন