তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভালুকায় বিএনপির শুভেচ্ছা মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শুভেচ্ছা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সিটি গার্ডেন রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ক্বারী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, ভালুকা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন এবং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন