শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে ময়মনসিংহের ভালুকায় গোবুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে মল্লিকবাড়ি ইউনিয়নের বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ মিলিত হন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (অ্যাডহক) সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আবুল বাসার মো. আইয়ুব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওসমান গণি মল্লিক মাখন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, বিদ্যালয়ের দাতা সদস্য বাছেদ শিকদার এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু।
এ সময় শিক্ষক প্রতিনিধি হিসেবে মনিরুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষে আব্দুস সালাম তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
শেষ পর্যায়ে ম্যানেজিং কমিটির সভাপতির পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
