ঈশ্বরগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ভিড় সাধারণ মানুষের

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে দরিদ্র ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক দিনের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ পাঁচজন ডাক্তার বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ক্যাম্প চলে। দিনব্যাপী এই ক্যাম্পে শত শত মানুষ ভিড় করেন।

উচাখিলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ডায়াবেটিস, নিউরোমেডিসিন, সাধারণ মেডিসিন ও চর্মরোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা দেন। চিকিৎসকগণের মধ্যে ছিলেন ডা. মো. তরিকুল হাসান ডায়াবেটিস ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ডা. মুসাদ্দিক আহনাফ মেডিসিন বিশেষজ্ঞ, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল, ঢাকা।ডা. মুবাশ্বির চর্মরোগে পিজিটি করেছেন। ডা. বায়েজিদ মাহমুদ ও ডা. রায়হান: জেনারেল প্র‍্যাকটিশনার হিসেবে সেবা দিয়েছেন।

ক্যাম্পের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। তিনি উদ্বোধনী বক্তব্যে সমাজের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনেক সময় দরিদ্র মানুষ টাকার অভাবে বা দূরত্বের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন