ঈশ্বরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ঈশ্বরগঞ্জ পৌর যুবলীগের সদস্য ও ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল গ্রামের মোঃ শামিম মিয়া (৪৫), পিতা- আব্দুল জব্বার, অপরজন সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১), পিতা- মৃত তোয়াক্কেল আলী ওরফে তুয়াকুল আলী, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট।

​ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,
​”আমরা মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এই দুই আসামিকে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন