হবিরবাড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তোফাজ্জল

জেলা প্রতিনিধি
প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ তোফাজ্জল হাসান।

রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল ইসলাম স্বাক্ষরিত ৮ অক্টোবরের এক লিখিত স্বারকের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী শামীম আহম্মেদ, যুবদল নেতা এমদাদুল হক খুসরু, উপজেলা ছাত্রদলের সদস্য হাসিব আল হানিফ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাইয়ুম, সোনার বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, যুব নেতা শাহজাহান ও তোফায়েল আহমেদ রানা প্রমুখ।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান।

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন