ভালুকা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম

ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজে নতুন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করেছে কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ২০২৫-২৬ বর্ষের নবীন শিক্ষার্থীদের হাতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত বই, মিষ্টি ও ফুল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আনম শাহাদাত হোসেনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান শান্ত, সাধারণ সম্পাদক রোহাদ মিয়া, সদ্য সাবেক আহ্বায়ক আলী রাজ, সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল সহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 সম্পাদক ও প্রকাশক : আশিকুর রহমান | কপিরাইট © ভোরের পোস্ট, সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন